রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

Liberty News Desk
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।

দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বক্তারা অভিযোগ করেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব ভবন কিংবা অবকাঠামো তৈরি হয়নি। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) এখনো অনুমোদিত হয়নি, যা সরকারের উদাসীনতাই প্রমাণ করে।”

তারা আরও বলেন, “ঢাকার বাইরে হওয়ায় কি এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না? শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।”

বক্তারা বলেন, “একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক। প্রায় ১,২০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তায়।”

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, “ডিপিপি অনুমোদন নিয়ে বারবার অবহেলা করছে সরকার। এ কারণে ২৪ জুলাই থেকে লাগাতার কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তিনি জানান, ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা প্রতিদিনই মহাসড়ককেন্দ্রিক হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন