ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণে আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে জুলাই উইমেন্স ডে। যেখানে শতাধিক ড্রোনের আলোয় ফুটিয়ে তোলা হলো জুলাই আন্দোলনে নারীদের নানা অবদান।
সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে দেখা গেল এ অপূর্ব দৃশ্য। আলো-ছায়ার মধ্যে জ্বলজ্বল করে উঠল সাহস, সংগ্রাম আর স্মৃতির মুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজনের। শতাধিক ড্রোন আবারও ফুটিয়ে তুললো চব্বিশের জুলাইয়ে নারীদের সাহসী, বিপ্লবী অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
এছাড়া ঢাবির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো টিএসসি চত্বর এবং শহীদ মিনার এলাকা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অয়োজিত রাতের এ কর্মসূচি উপলক্ষ্যে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই শো-এর উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকা স্মরণ ও শ্রদ্ধা জানানো। ওই বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রথম বিক্ষোভের ঝাণ্ডা তুলে ধরেন। যেখান থেকে শুরু হয় একটি নতুন ইতিহাস-গঠনের অধ্যায়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






