শহিদদের প্রতি দিনাজপুর প্রেসক্লাবের শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Liberty News Desk

মনজিদ আলম শিমুল, দিনাজপুর : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুর প্রেসক্লাব। এরপর শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনাজপুর প্রেসক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক, চ্যানেল ২৪-এর প্রতিনিধি বিপুল কুমার সানি, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রেজা হাই, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম ও সাংবাদিক গোলাপ হোসেন প্রমুখ।

শেয়ার করুন