খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকেল থেকে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সেখানে অবস্থান করছেন। এরপরই ছাত্ররা সেখানে তাকে অবরুদ্ধ করেন। শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে।
তাদের দাবিগুলো হলো— শিক্ষক-শিক্ষার্থী কেউ রাজনীতি করতে পারবে না। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা করবে। দায়ী ছাত্রদের বহিষ্কার করতে হবে। ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর সহায়তা নিতে হবে। আহত সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
উদ্ভুত ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতা মেনে নিয়ে ভিসি, প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালককে পদত্যাগ করতে হবে।
লিবার্টি/সাকিব






