বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে সেহেরি করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।

গোবিপ্রবি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি দূর্জয় শুভর নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা সেহেরি আয়োজন করেন। এতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজান ইসলাম, দপ্তর সম্পাদক তর্কি ইয়াসিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দূর্জয় শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আনসার সদস্যরা পরিবার-পরিজন ছেড়ে দিন-রাত দায়িত্ব পালন করছেন। তাদের সাথে সেহেরি করা ও খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্বের অংশ। যারা আমাদের নিরাপত্তা দেন, তাদের জন্য কিছু করতে পারা আনন্দের।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখবে। সবার দোয়া ও সহযোগিতা চাই।”






