জুমার পর ঢাকায় মুসল্লীদের বিক্ষোভ : রাখাল রাহার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

Liberty News Desk
সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন মুসল্লীরা।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করেন রাখাল রাহা। এই ঘটনার পর থেকেই মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসল্লীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রাখাল রাহার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লীরা বলেন, ইসলামের শত্রুরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ম নিয়ে কটুক্তি করছে, যা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্রের অংশ। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদেশি কোনো চক্র এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে।

এক মুসল্লী বলেন, “আমরা শান্তিপ্রিয় জনগণ। কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না। আল্লাহ ও রাসূল (সা.)-এর বিরুদ্ধে কোনো ধৃষ্টতাপূর্ণ মন্তব্য বরদাশত করা হবে না।”

বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখযোগ্য দাবি:
১. রাখাল রাহার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

  1. ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন।
  2. দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়া।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এলএনডি/বিজি

শেয়ার করুন