এম এ এহসান রিয়াজ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগতি থেকে পিয়ারপুর সবজির পাইকারি বাজারে পিকআপ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো: মনির হোসেন(৪৫) নামে এক সবজি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের উপরে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন রামগতি পৌরসভার সবুজ গ্রামের ছেনী বাড়ির খোরশেদ বেপারীর ছেলে। তিনি আলেকজান্ডার বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সবজি ব্যবসায়ী মনির হোসেন ভোর ৫ টার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের পিয়ারাপুর সবজির পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পিকআপটি দ্রুত বেগে এসে হাজিরহাট বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর ড্রাইভার পলাতক রয়েছেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল ইসলাম জানান, ব্যবসায়ী মনির পিকআপের ড্রাইভারের পাশেই বসা ছিলো,সেই পিকআপটি দ্রুত বেগে এসে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মনিরের পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে আবেদন করেছে।
এলএনডি/এসএইচ






