চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

Liberty News Desk

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। সেই হিসেবে আজ শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে।

আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

এটি পরিচালনার দায়িত্বে আছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। কমিটির সদস্য সংখ্যা ১৭ জন। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস।

TAGGED:
শেয়ার করুন