আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার : স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যেসব সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে হাদির এক সমর্থক অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করছে। পুলিশকে তাদের সম্পর্কে জানানো হলেও গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের নামে মামলা নেই।

এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, সেটি বিবেচ্য বিষয় নয়। যারা সন্ত্রাসী হিসেবে পরিচিত, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে।

এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন