মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি যুক্তরাজ্যের লন্ডনে একটি আলোচনা সভায় অংশ নেবেন। দেশে ফেরার আগে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের লন্ডনে শেষ জনসমাগম বলে ধারণা করা হচ্ছে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, তারেক রহমানের দেশে ফেরার আগে শেষবারের মতো এই জনসভায় অংশ নিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরের বছর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন