সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

Liberty News Desk
ফাইল ছবি

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি ঘটে। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে পুনরায় আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে শহরটি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩, যার গভীরতা ৩০ কিলোমিটার।

এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ১৫ কিলোমিটার।

একই রাতে ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারের উত্তর মান্দালয় অঞ্চলের কাছে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার তথ্য দিয়েছে ভারতীয় সিসমোলজি কেন্দ্র।

এর আগে ৪ ডিসেম্বর সকালে রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ও নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে।

এ ছাড়া ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এরও আগে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প ঘটে। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার সেই কম্পনে তিন জেলায় মোট ১০ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন