ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রাণহানি ২৩ জনের

Liberty News Desk
সংগৃহীত ছবি

ভারতের উত্তর গোয়ায় একটি সুপরিচিত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে এ আগুনের সূত্রপাত হয় এবং রোববার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, আরপোরা এলাকায় অবস্থিত ক্লাবটিতে রাতের মধ্যভাগে আগুন লাগে। প্রাণহানিদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গোয়ার জন্য এটি অত্যন্ত মর্মান্তিক একটি দিন। আরপোরার অগ্নিকাণ্ডে ২৩ জন প্রাণ হারিয়েছেন।’

তিনি আরও জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গোয়া পুলিশের পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে জানিয়েছেন, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন