রাজধানীতে ফের ভূমিকম্প, মাত্রা ৪.১

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পনের উৎস ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদীর প্রায় ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৭ কিলোমিটার এবং এর উৎসস্থল টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে। সংস্থাটি ভূম্পিকমের মাত্রা ৪.১ বলে জানিয়েছে।

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়া এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এছাড়া মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগর এলাকায় ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন