ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া : সালাহউদ্দিন

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি সকলের কাছে দোয়া চান, যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। পাশাপাশি তারেক রহমানসহ দলের নেতাদের জন্যও দোয়া কামনা করেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। তাই গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে, এবং ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায় করতে হবে।

বুধবার দুপুরে নিজ জন্মস্থান পেকুয়ার বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে টৈটংয়ে এক পথসভায় তিনি এসব বক্তব্য দেন।

পথসভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১২–১৪ বছর পর আপনাদের মাঝে আসতে পেরে আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতেই আমি বেঁচে আছি। আপনারা দেখেছেন, আমাকে নির্মূল করার উদ্দেশ্যে তখনকার সরকার জোরপূর্বক গুম করেছিল। কিন্তু সৃষ্টিকর্তা জীবন দিয়েছেন বলেই আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানই ভবিষ্যতে রাষ্ট্রের নেতৃত্ব দেবেন বলে আমরা বিশ্বাস করি। আশা করছি, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সবাইকে অনুরোধ করছি—ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করুন।

টৈটংয়ের পথসভা শেষে তিনি রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেন এবং সবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া–পেকুয়ার বিভিন্ন এলাকায় প্রচারণায় ব্যস্ত থাকবেন—গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার সকালে মা–বাবার কবর জিয়ারত শেষে তিনি পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। এর আগের দিন তিনি চকরিয়ার তিনটি ইউনিয়নে প্রচারণা চালান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন