সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে শুরু হওয়া এ ঘটনায় চারজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

আহতরা হলেন—ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো. ওমর (২২) ও মাবিক (২১)। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের কারও মাথায়, কারও পায়ে আঘাত লেগেছে।

পুলিশ সূত্র জানায়, রাতের দিকে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলে উপস্থিত শিক্ষার্থীদের দুই গ্রুপের কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এটি সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন