বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক সই

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দু’দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ চুক্তিগুলো সম্পন্ন হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তারা চুক্তিপত্র বিনিময়ও পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্য খাতে মানবসম্পদ উন্নয়ন–সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক ‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’ স্বাক্ষরিত হয় বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারক ‘ট্রেড অব ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’ সই হয় ভুটান রয়্যাল সরকার ও বাংলাদেশ সরকারের মাঝে। বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের নেতাদের একান্ত বৈঠক ও আনুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন