ঢাকার মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনে সড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা কেউ আহত হয়েছে কি না— সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ঘটনাস্থলে তাদের দু’টি ইউনিট কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এলএনডি/এমআর






