গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ফিনিক্স’ নামের কয়েল কারখানাটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটিরও বেশি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, দুপুরে কারখানায় আগুন লাগার পর খুব দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ায় কর্মী ও এলাকার মানুষজন আতঙ্কে পড়ে যান।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

পরে বিকেল পৌনে ৩টার দিকে স্টেশন ইন-চার্জ নূরে আলম জানান, মোট ৮–১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্টেশন কর্মকর্তা নূর আলম আরও জানান, আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন