হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হলো নিরাপত্তা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করা হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সকাল থেকেই আদালত এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

সুপ্রিম কোর্টের চারপাশে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে। বিশেষ করে মাজার গেট এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যের সংখ্যা।

আজ ২৪ জুলাইয়ের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় প্রকাশ করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের এই গুরুত্বপূর্ণ রায় সরাসরি দেখার সুযোগ পাচ্ছে দেশবাসী। বিচার কার্যক্রম সম্প্রচার করার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয় বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করেছে।

ট্রাইব্যুনাল–সম্পৃক্ত ব্যক্তিদের ভাষ্য, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় শোনার অপেক্ষায় রয়েছে দেশ। তাঁদের মতে, বিশ্বের বহু রাষ্ট্রও এই রায়ের দিকে নিবিড়ভাবে নজর রাখছে। তাই রায় সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন