রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে সেখানে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম এবং মোট ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অবস্থিত মুক্তার মিয়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ অব্যাহত রেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এলএনডি/এমআর






