রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী জখম

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মহানগরীর ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, তাসমিন নাহারকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকেও আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবারসহ রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত তাওসিফ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন