কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে সংগঠনটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অবস্থান চলাকালেই হঠাৎ ভবনটির ভেতরে আগুন দেখা যায়। পরে আগুনের তীব্রতা কিছুটা কমলেও, বিক্ষুব্ধরা আবারও অগ্নিসংযোগ করে।

গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন