আবারও বাড়লো স্বর্ণের দাম

Liberty News Desk

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে একদিনের ব্যবধানে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে এটি কার্যকর হবে।

বাজুসের হালনাগাদ তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৯৯ হাজার টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকায়।

এর আগে, মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন