মায়ামি শহরের চাবি পেলেন লিওনেল মেসি

Liberty News Desk

দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করার পর। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার মায়ামি শহরের প্রতীকী ‘চাবি’ তুলে দেওয়া হয়েছে তার হাতে। চাবিটি হস্তান্তর করেন শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।

মায়ামির এক ব্যবসায়ী ফোরামে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মঞ্চে উঠে নিজ হাতে মেসির হাতে চাবি তুলে দেন। তিনি বলেন, “এই শহরের মানুষ তোমাকে তাদের হৃদয়ে জায়গা দিয়েছে। এটি আমাদের পক্ষ থেকে ভালোবাসার এক ছোট্ট প্রতীক।”

মেসি এ সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এটি আমার জন্য বড় এক অর্জন। আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ।”

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এ প্রসঙ্গে মেসি বলেন, “১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফুটবলের জন্য বড় পরিবর্তন এনেছিল। এবারও আমি মনে করি এটি অসাধারণ কিছু হবে। এটি দেশটির ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও তুলে ধরেন মেসি। তিনি বলেন, “একসময় সবকিছুরই একটা শেষ আছে। আমি এখন শিখছি, নতুন কিছু জানার চেষ্টা করছি। ফুটবলের পরের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করছি—একটা নতুন অধ্যায় শুরু হবে সামনে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন