মা হলেন ক্যাটরিনা কাইফ

Liberty News Desk

অবশেষে বলিউডের জনপ্রিয় তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের জীবনের এই আনন্দের খবর জানিয়েছেন তারা। খবরটি প্রথম প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা।

ভিকি ও ক্যাটরিনা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন,
“আমাদের জীবনে এসেছে নতুন আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।”

এই পোস্টে তারা বাবা-মা হওয়ার অপার সুখ প্রকাশের পাশাপাশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের পর থেকে তাদের প্রেম, দাম্পত্য জীবন, একসঙ্গে উপস্থিতি ও ছুটির মুহূর্তগুলো বারবার আলোচনায় এসেছে।

গত সেপ্টেম্বর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার গর্ভধারণের খবর জানান ভিকি-ক্যাটরিনা দম্পতি। সেই থেকেই বলিউডপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তাদের সন্তানের আগমনের জন্য।

এর আগে মুম্বাইয়ে একটি যুব সম্মেলনে অংশ নিয়ে বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করেছিলেন ভিকি কৌশল। তিনি বলেন, “আমি বাবা হতে চলেছি—এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন শুধু সেই মুহূর্তটার অপেক্ষায় আছি।” তার বক্তব্যের পর উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন।

ভিকি আরও জানান, “এই সময়টা খুব বিশেষ, তাই যতটা পারি বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। কারণ এই মুহূর্ত আর ফিরে আসবে না।”

অন্যদিকে, ভিকির ভাই অভিনেতা সানি কৌশলও নতুন অতিথি আসার খবর নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “আমাদের সবার জন্য এটা অনেক বড় আনন্দের সময়। আমরা সবাই খুশি, তবে একটু নার্ভাসও। আশা করছি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন