চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন ও স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যাতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ হয়েছে। গুলিতে কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”
এলএনডি/এমআর






