পা পিছলে ট্রেনের নিচে পড়া সেই ব্যক্তি মারা গেছেন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে আহত হওয়ার পর মৃত্যু হয়েছে কৃষক জালাল উদ্দীনের।

রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত জালাল উদ্দীন (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তখন রাত, প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে আরেকটি ট্রেন আসছিল। সেই সময় একজন ব্যক্তি দ্রুত দৌড়ে চলন্ত ট্রেনের দিক থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। মুহূর্তেই ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই আহত অবস্থায় তিনি নিজের নাম-পরিচয় জানান। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, পথে তার মৃত্যু হয়।

চর আলগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু জানান, জালাল উদ্দীনের মরদেহ সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, “জালাল উদ্দীনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।”

শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন