জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
একটি ফেসবুক পোস্টে রিফাত রশিদ লেখেন, “আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই পুত্র সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের সুস্থতা ও মঙ্গল কামনা করছি।”
এছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন—আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারকে সকল অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করুন এবং নবজাতককে সুস্থ, সফল ও বরকতময় জীবন দান করুন।”
এলএনডি/এমআর






