গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাণীতে মির্জা ফখরুল বলেন, “যে স্বপ্ন ও আদর্শ নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারের গুলিতে প্রাণ দিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আর সেটিই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শহীদ জেহাদ দিবসে আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অগ্রদূত শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

বিএনপি মহাসচিবের মতে, “শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য নাম। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার এই ত্যাগের ফলেই পতন ঘটে স্বৈরশাসক এরশাদ সরকারের এবং পুনরায় শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা।”

শেষে তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদের আত্মত্যাগ ছিল গণতন্ত্রের বিজয়ের পথপ্রদর্শক। তার এ অবদান জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন