ভারতের হাসপতালে আগুন, ৬ রোগীর মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে অবস্থিত সাওয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এ আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রাথমিক তথ্যমতে, শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যেই আইসিইউ জুড়ে ছড়িয়ে পড়ে। এতে পুরো কক্ষ ধোঁয়ায় ভরে যায়, ফলে রোগীরা দ্রুত বের হয়ে আসতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় আইসিইউতে ১১ জন রোগী ছিলেন, যাদের বেশিরভাগের অবস্থাই ছিল আশঙ্কাজনক।

হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। স্ট্রেচারের মাধ্যমে রোগীদের বাইরে আনার চেষ্টা করা হলেও বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের ট্রমা সেন্টারে দুটি আইসিইউ রয়েছে—একটি মূল ট্রমা আইসিইউ ও অপরটি সেমি-আইসিইউ। ট্রমা আইসিইউতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়, যেখানে ৬ জনের প্রাণহানি ঘটে।”

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন