খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় ৩ মামলা

Liberty News Desk
সংগৃহীত ছবি

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ ও হামলা–ভাঙচুরের অভিযোগে গত রাতে একটি মামলা করা হয়।

অন্যদিকে গুইমারায় ১৪৪ ধারা লঙ্ঘন, হামলা, অগ্নিসংযোগ এবং তিনজনকে হত্যার অভিযোগে আরও দুটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে মামলাগুলোর আসামিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। যদিও সদর ও গুইমারা এলাকায় এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে জনসমাগম ও যানবাহন চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট। সাজেক ভ্যালিতেও পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে।

পুরো জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে চলছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, সম্প্রতি এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি।

সেনাবাহিনীর দাবি, ওই ঘটনার সুযোগ নিয়ে পাহাড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল একটি গোষ্ঠী। সংঘর্ষ চলাকালে ইউপিডিএফ সদস্যরা পাহাড়ি-বাঙালি ও সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন