রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৭টি ব্যানার উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, ঝটিকা মিছিল চলাকালে রাজধানীর উত্তরা, ফার্মগেট ও তেজগাঁও এলাকা থেকে ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।

নজরুল ইসলাম আরো জানান, এর আগে ডিএমপি রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা নির্বাচনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য সক্রিয় হচ্ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন