গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকার বাইরের জেলায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে তিনজন এবং সিলেটে ৯ জন রয়েছেন।
মারা যাওয়া ১২ জনের মধ্যে নারী ও পুরুষ সমানভাবে ছয়জন করে। এর মধ্যে বরিশালের পাঁচজন, চট্টগ্রামের একজন, ঢাকা দক্ষিণ সিটির তিনজন, ঢাকা উত্তরের দুইজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন।
সবশেষ হিসাবে, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৮৩১ জন।
এলএনডি/এমআর






