ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

Liberty News Desk
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে ড. ইউনূসের সঙ্গে এক ভিডিও কলে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলাপচারিতায় আইএমএফ প্রধান বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

জর্জিয়েভা বলেন, “খুব অল্প সময়ে আপনি অনেক কিছু অর্জন করেছেন। যখন পরিস্থিতি ছিল গুরুতর ঝুঁকির মুখে, তখন আপনার নেতৃত্ব দেশকে সামনে এগিয়ে নিয়েছে। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।”

তিনি রাজস্ব আদায় বৃদ্ধি ও ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন। তার মতে, অর্থনীতিকে শক্তিশালী করতে হলে সংস্কার অনিবার্য।

এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন।

তিনি আরও যোগ করেন, “আমরা একটি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। অনেকে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন