দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

Liberty News Desk
ছবি : সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও আরও দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (পিতা নিশিকান্ত আঢ্য, গ্রাম পুকুরিয়া, বাঘারপাড়া), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন (পিতা আহমদ আলী) এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর (পিতা আব্দুল মজিদ), যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাঁশ ভেঙে বাসের সামনের অংশে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই যাত্রী আক্তার হোসেন মারা যান।

গুরুতর আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য ও আবু জাফরকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। পরে নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন