নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার পাঠানো এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।

তিনি বলেন, “বাংলাদেশ নেপালের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে।”

বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা তার নেতৃত্বে আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য, সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন