ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এবার সকল ভোটারই ভোট দেওয়ার সুযোগ পাবেন।”

শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। ঢাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে, যা প্রমাণ করে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।”

তিনি যোগ করেন, “বাংলাদেশে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এটিকে ‘ফাউন্ডেশনাল ইলেকশন’ হিসেবে উল্লেখ করেছেন। এই নির্বাচনই ভবিষ্যতের জাতীয় রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।”

এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন