সিলেট মহানগরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের সেবা দ্রুত পৌঁছে দিতে চালু হলো আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ্লিকেশন ‘জিনিয়া’।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।
তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই অ্যাপ চালু করা হয়েছে। এক ক্লিকেই পাওয়া যাবে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগের অগ্রগতি জানার সুবিধা এবং জরুরি পুলিশি সহায়তা।
কমিশনার আরও জানান, যুগের পরিবর্তনের সাথে অপরাধের ধরণও বদলেছে। তাই এ অ্যাপ নাগরিক ও পুলিশের মধ্যে আস্থা তৈরি করবে। প্রবাসী পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের সহায়তা, শিশু অপহরণ প্রতিরোধ ও পারিবারিক সহিংসতা মোকাবেলায়ও এতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এলএনডি/এমআর






