জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি বের হয়। নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

অন্যদিকে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী—

আল বেরুনী হলে ২১১ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ১২৫টি, কামাল উদ্দিন হলে ৩৪১ জনের মধ্যে ২১৬টি, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জনের মধ্যে ৩১০টি, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ জনের মধ্যে ১৩৭টি, শহীদ সালাম-বরকত হলে ২৯৯ জনের মধ্যে ২২৪টি, মওলানা ভাসানী হলে ৫১৪ জনের মধ্যে ৩৮৪টি, জাহানারা ইমাম হলে ৩৬৭ জনের মধ্যে ২৪৭টি, প্রীতিলতা হলে ৩৯৯ জনের মধ্যে ২৪৬টি, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ জনের মধ্যে ২৪৯টি, ১০ নম্বর (ছাত্র) হলে ৫৪১ জনের মধ্যে ৩৮১টি, শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ জনের মধ্যে ৪৭০টি, সুফিয়া কামাল হলে ৪৫৬ জনের মধ্যে ২৪৬টি, ১৩ নম্বর (ছাত্রী) হলে ৫৩২ জনের মধ্যে ২৭৯টি, ১৫ নম্বর (ছাত্রী) হলে ৫৭১ জনের মধ্যে ৩৩৮টি, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জনের মধ্যে ২৬১টি, রোকেয়া হলে ৯৫৫ জনের মধ্যে ৬৮০টি, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ জনের মধ্যে ৪৮৯টি, তারামন বিবি হলে ৯৮৪ জনের মধ্যে ৫৯৫টি, ২১ নম্বর (ছাত্র) হলে ৭৩৫ জনের মধ্যে ৫৬৪টি, নজরুল ইসলাম হলে ৯৯১ জনের মধ্যে ৮১০টি, তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জনের মধ্যে ৭৫২টি ভোট পড়ে।

সব মিলিয়ে দেখা গেছে, এবার বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন