অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানান সংগঠনটির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

তিনি অভিযোগ করেন, তাদের ভিপি প্রার্থীকে তাজউদ্দীন আহমদ হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভোট গণনার জন্য ব্যবহৃত ওএমআর যন্ত্রপাতি জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি অমোচনীয় কালি সহজে উঠে যাচ্ছে, যা ভোট কারচুপির সুযোগ তৈরি করছে। তাজউদ্দীন হলে ভোটার তালিকায় ছবি না থাকায় প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল বলেও জানান তিনি।

তানজিলা বৈশাখী আরও বলেন, প্রতিবাদ করার পর ওএমআর মেশিন বাতিল হলেও সেই একই ব্যালটে ভোট নেওয়া হয়েছে। জাহানারা ইমাম হলে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করা হয় এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধিকাংশ হলে ছাত্রদলের এজেন্টদের বসতে দেওয়া হয়নি।

তার অভিযোগ, ছাত্রী হলগুলোতে ভুয়া আইডি ব্যবহার করে বারবার ভোট দেওয়া হয়েছে। এতে করে নির্বাচন স্বচ্ছ হয়নি বরং নানা অনিয়মে ভরপুর হয়েছে। তার ভাষায়, “এটি একটি প্রহসনের নির্বাচন। বাধ্য হয়েই আমরা ভোট বর্জন করছি।”

সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদী হাসানসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন