ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেন। দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে দেখা যায়—
- ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার কাছাকাছি ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান (৫ হাজার ৭০৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (৩ হাজার ৮৮৩ ভোট)।
- জিএস পদে ফরহাদ হোসেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে দ্বিতীয় হয়েছেন হামিম (৫ হাজার ২৮৩ ভোট) এবং তৃতীয় হয়েছেন মেঘমল্লার বসু (৪ হাজার ৯৪৯ ভোট)।
এলএনডি/এমআর






