ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে।
এলএনডি/এমআর






