বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, খ্যাতিমান লেখক ও গবেষক প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল ১০টার দিকে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে ফুলেল শ্রদ্ধায় ভাসে স্থানটি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ ও ফরিদা আখতারসহ অসংখ্য মানুষ শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পরে একে একে সাধারণ মানুষও কফিনে ফুল দিয়ে বিদায় জানান এই প্রখ্যাত বুদ্ধিজীবীকে।

শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজার পর তাকে জুরাইন কবরস্থানে মা–বাবার পাশে সমাহিত করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গতকাল রবিবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদরুদ্দীন উমর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন