ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

Liberty News Desk
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আসন্ন এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই কথা জানানো হয়েছিল।

তবে এখনো একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যাচ্ছে, যা শুধুমাত্র বিভ্রান্তি তৈরি ও নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা বলে মন্তব্য করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

বাংলাদেশ সেনাবাহিনী আশা প্রকাশ করেছে যে, দীর্ঘদিন পর আয়োজিত এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয় এবং এটি যেন আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে ওঠে।

সবশেষে, অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানায় সেনাবাহিনী।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন