বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের এ আর্থিক পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী—
- প্রতিটি পিস্তল বা শটগানের জন্য পুরস্কার: ৫০ হাজার টাকা
- প্রতিটি চায়না রাইফেলের জন্য: ১ লাখ টাকা
- প্রতিটি এসএমজির জন্য: ১.৫ লাখ টাকা
- প্রতিটি এলএমজির জন্য: ৫ লাখ টাকা
- প্রতিটি রাউন্ড গুলির জন্য: ৫০০ টাকা
পুলিশ আরও জানায়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
এলএনডি/এমআর






