শ্রীলঙ্কায় পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬

Liberty News Desk
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে ওয়েলাওয়ায়া শহরের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, যাত্রীবাহী বাসটি প্রায় এক হাজার ফুট (প্রায় ৩০০ মিটার) গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, খাদে পড়ে থাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে সেনারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়শ ঘটে। বেপরোয়া চালনা, যানবাহনের অযত্নে রক্ষণাবেক্ষণ এবং সরু আঁকাবাঁকা সড়কগুলো এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন