অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
যেসব রাজনৈতিক দল ও সংগঠন বৈঠকে অংশ নেবে তারা হলো— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে গত ৩১ আগস্ট (রোববার) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এলএনডি/এমআর






