চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা বাড়ল আরও একদিন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর জারি হওয়া ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়িয়ে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বহাল রাখা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর ছিল। এই সময়ের মধ্যে সেখানে সভা-সমাবেশ, বিক্ষোভ, শোভাযাত্রা, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ ও চলাচল, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

শনিবার রাতে এক শিক্ষার্থী দেরি করে হলে ফেরায় তাকে বাসার দারোয়ান মারধর করলে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এরপর রাতেই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বহু শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও আহত হন।

রোববার সকালেও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারো সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপ-উপাচার্য (প্রশাসন) ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ক্লাস ও শাটল ট্রেন নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন