ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে চেম্বার আদালত সেই আদেশ কার্যকর না করার নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরবর্তীতে আদালত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন।
ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকল না।
এলএনডি/এমআর






