রোডম্যাপ প্রকাশ : ডিসেম্বরে তফসিল, রোজার আগে ভোট

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় দুই ডজন কার্যক্রম। এর মধ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।

ভোটের দিন ও তফসিল এখনও নির্ধারণ করা হয়নি, তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ ধরে রোডম্যাপ সাজানো হয়েছে। এতে সংলাপ, প্রশিক্ষণ, আইন-বিধি সংস্কার, মুদ্রণ, বাজেট বরাদ্দ, তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রস্তুতি, প্রচার, সমন্বয় সেল গঠন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ সব কার্যক্রম ধাপে ধাপে সম্পাদনের পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার কমিশন বৈঠকে এ কর্মপরিকল্পনা অনুমোদন হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য দিকগুলো:

  • অংশীজনদের সঙ্গে সংলাপ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে দেড় মাস চলবে।
  • ভোটার তালিকা: ৩১ আগস্ট দ্বিতীয় ধাপের সম্পূরক ভোটার তালিকা চূড়ান্ত, ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ শেষে ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ।
  • নির্বাচনী আইন ও বিধি: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সহ সংশোধন প্রস্তাব ৩১ আগস্টের মধ্যে তৈরি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্তকরণ। চলমান আইন সংশোধনের কাজ আইন মন্ত্রণালয়ে, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
  • রাজনৈতিক দল নিবন্ধন: সেপ্টেম্বরের মাঝামাঝি প্রাথমিক নিবন্ধন এবং একই মাসে চূড়ান্ত প্রজ্ঞাপন।
  • সীমানা পুনর্নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতেই গেজেট প্রকাশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত।
  • পোস্টাল ভোটিং ও ব্যালট ব্যবস্থা: অক্টোবরের মধ্যে সফটওয়্যার, মোবাইল অ্যাপ ও প্রশিক্ষণ মডিউল সম্পন্ন করা। নভেম্বরে বিদেশে ব্যালট পাঠানো, আর কারাবন্দিদের জন্য ভোটের দুই সপ্তাহ আগে পাঠানো হবে।
  • আইন-শৃঙ্খলা বিষয়ক পদক্ষেপ: সেপ্টেম্বর মাসে, তফসিল ঘোষণার আগে ও পরে একাধিক বৈঠকের পরিকল্পনা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের তারিখ ঘোষণার প্রায় দুই মাস আগে তফসিল দেওয়া হবে। কমিশনের বৈঠক শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন